• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

শ্রীনগরে সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর জানাযা ও দাফন সম্পন্ন

Lovelu / ২০৬ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকী:

বিক্রমপুরের  কৃতি সন্তান, সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় জানাযা ৬ অক্টোবর সকাল ১০ টায় মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।জানাযা পূর্বে মুন্সিগঞ্জ ১ আসনের জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য মাহি বি চৌধুরী তার পিতার আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান ।

জানাযা নামাজ পরিচালনা করেন শ্রীনগর চাউল হাটা মসজিদের ইমাম রেজাউল বারী।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের -১ আসনের সাবেক এমপি  ও অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে  মাহী  বিচৌধুরী।

আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন মুন্সি, সিরাজদি খান উপজেলার বিকল্প ধারা নেতা ধীরন কুদ্দুস, সিরাজদিখানা উপজেলার বিএনপির সভাপতি শেখ আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলার বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃর্ধা,সাবেক সাধারণ সম্পাদক আবুকালাম কানন, যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মূর্ধা জেমস, সাধারণ, সম্পাদক মামুন, আটপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি স্বাধীন মোল্লা, সাধারণ সম্পাদক ।এছাড়া আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামাতে ইসলামী মুন্সিগঞ্জ জেলার , বিকল্প ধারা , ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

জানাজার শেষে,তাকে শেষ বার দেখার জন্য শত শত মানুষের ভিড় জমে এ সময় শোকাহত পরিবেশের সৃষ্টি হয় ।
এদিন বাদ জোহর চতুর্থ জানাজা তার নিজ বাড়ি মজিদপুর দয়া হাটা গ্রামে অনুষ্ঠিত হয় ।

পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

৫ অক্টোবর সকাল ৮ টায় প্রথম জানাজা ঢাকার উত্তরা ইউমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে ,বাদ জোহর বারিধারা ৮ নম্বর সড়কের বাইতুল আতিক জামে মসজিদের অনুষ্ঠিত হয়
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে গত শুক্রবার দিবাগত রাতপৌনে তিন ঘটিকায় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী উত্তরা ইউমেন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তার মৃত্যুর সসংবাদটি শ্রীনগরে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category