• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

শ্রীনগরে র‌্যাবের অভিযানে ২৫,০৭১ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার-১

Lovelu / ৪৯৫ Time View
Update : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে র‌্যাব-১০ এর অভিযানে এক সাপুড়ের কাছ থেকে ২৫ হাজার ৭১ পিছ ইয়াবা উদ্ধার করে। সাপুড়ে আসলাম(৫৪) নামে একজনকে আটক করেছে।

১ আগষ্টরাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ছনবাড়ী এলাকা থেকে সাপুড়ে আসলাম(৫৪)কে আটক করে র‌্যাব-১০। র‌্যাব-১০ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়,

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একজন সাপুড়ে তার সাপুড়ে পেশার আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছনবাড়ী চৌরাস্তায় অবস্থান নেয়। এসময় সাপুড়ে আসলামকে আটক করে তার দখলে থাকা সাপের বাক্স তল্লাশী করে দেখা যায়, সাপের বাক্সের মধ্যে উপরে সাপ রেখে তার নিচে অভিনব কায়দায় আলাদাভাবে তৈরি করা বক্সে থেকে ২৫ হাজার ৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র‌্যাব আরো জানায়, সাপুড়ে আসলাম দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে রাজধানী সহ বিভিন্ন স্থানে সরবরাহ করতো। সে লৌহজং উপজেলার মৌছামান্দ্রা এলাকার বেদে সম্প্রদায়ের আবুল হাশেমের ছেলে।
শ্রীনগর থানায় আসলামের বিরুদ্ধে মঙ্গলবার মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category