• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

শ্রীনগরে যুবদল ও ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

Lovelu / ১৭৮ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সীগঞ্জের শ্রীনগরে যুবদল নেতা জাকির হোসেন ও ছাত্রদল নেতা জিসান এর উপর স্বৈরাচার আঃলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

৪ সেপ্টেম্বর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের বাড়ৈখালী বাজারে এ মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিল বাজার প্রদক্ষিন করে পূনরায় বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে যুবদল নেতারা বলেন, গত ৫ আগষ্ট শেখ হাসিনা পলায়নের পর বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাড়ৈখালী ইউনিয়ন আঃলীগ সভাপতি ইকবাল হোসেন মাষ্টার এর বাড়িতে উত্তেজিত জনতা ভাংচুর করেন। এর রেশ ধরে গত ৩১আগষ্ট বিকেলে আঃলীগ নেতা ইকবাল হোসেন মাষ্টারের হুকুমে আড়িয়াল বিলের শীর্ষ ভূমিদস্যু, চিহ্নিত চাঁদাবাজ মামুন, আসলাম, নজরুল ইসলামসহ ৩০-৪০ জনের একটি সংবদ্ধ দল বাড়ৈখালী বাজার মসজিদের সামনে ইউনিয়ন ছাত্রদল নেতা জিসানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে তাকে আহত করে। জিসানকে বাঁচাতে যুবদল নেতা জাকির হোসেন এগিয়ে আসলে মামুন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে।

স্থানীয়রা আহতদে উদ্ধার করে সিএনজিতে উঠালে সন্ত্রাসীরা সিএনজি তে হামলা চালিয়ে ভাংচুর করে। একই ঘটনার জেরে ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আসলাম হোসেনকে পিটিয়ে আহত করে।

বক্তারা আরো বলেন, এই ইকবাল বাহিনী আঃ লীগের শাসনামলে দীর্ঘদিন যাবৎ পুরো ইউনিয়ন বাসীকে জিম্মি করে আড়িয়াল বিল রক্ষা আন্দালের নামে পুলিশ হত্যা করে সেই হত্যা মামলায় এলাকাবাসী নিরীহ মানুষকে আসামী করে এবং আড়িয়াল বিলের মাটি কেটে শত- শত কোটি টাকা বিক্রি করে আসছে।

মানববন্ধন উপস্থিত ছিলেন, বাড়ৈখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মান্নান, যুবদল নেতা চঞ্চল দেওয়ান, যুবদল নেতা জুয়েল মোড়ল, আঃ রহমান, আহত যুবদল নেতা জাকির হোসেনের স্ত্রী সোহানি খান, বাহাউদ্দিন বাবু, বোরহান উদ্দিন, আঃ হাকিম, হাজী আঃ রশিদ, হাজী শহিদুল ইসলাম, ফরজন বেপারী, হাজী আজমত আলীসহ ৫ শতাধিক নারী পুরুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category