আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার ১৬ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি মধ্য দিয়ে উপজেলা পরিষদের চত্ত্বর থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তুপক অর্পণ করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এরপর পর্যায়ক্রমে শহীদ মিনারে পুস্পস্তুপক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, জাতীয়তা বাদী দল বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল নারী ও শিশু আধিকার ফোরম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
শহীদ মিনারে পুস্পস্তপক অর্পণ করেন বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানে নেতৃত্বে উপপজেলা বিএনপি’র অংঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।

পরে বিএনপি’র সাবেক শ্রীনগর উপজেলার সভাপতি মমিন আলী’ ও সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিজয় র্যালি বের হয় র্যালিটি উপজেলার চকবাজার হতে শুরু করে উপজেলা শহিদ মিনার ঘুরে পুনরায় উপজেলা গেটে এসে র্যালিটি সমাপ্ত হয়।
উপজেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলা উদ্বোধন, মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা, শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয় সন্ধার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ করা হয়।সরকারি ও বেসরকারি ভবনে আলোকসজ্জা করা হয় ।