• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

শেরপুরে বন্যার্থদের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম

Lovelu / ১৪৪ Time View
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

মোঃ ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি:

কয়েক দিন টানা বৃষ্টিতে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার ৩ টি উপজেলায় আকষ্মিক বন্যা দেখা দিয়েছে, নকলা,নালিতাবাড়ী, শ্রীবরদী, ঝিনাইগাতী উপজেলায় প্রায় সম্পুর্ণ রুপে প্লাবিত । ক্ষতিগ্রস্থ হয়েছে রুপাআমন,মাছের ঘের ও নিত্য প্রয়োজনীয় শাক সবজি। আকষ্মিকভাবে কোন প্রকার পূর্বাভাস ছাড়ায় প্লাবিত হওয়ায় মানুষের ক্ষয়ক্ষতির পরিমান অনেক বেশি। শতশত মৎস্য খামারী নিঃস্ব প্রায়।

পরিবার নিয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছে অনেকেই, একমুঠো শুকনো খাবারে অপেক্ষায় তারা তাকিয়ে আছে মানবতার দিকে।
শেরপুর জেলার জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন, ইউনিয়ন চেয়ারম্যান এবং অনান্য সেচ্ছাসেবী সংগঠন, এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা তারা তাদের মানবিক ত্রান কার্যক্রম অব্যাহত রেখেছেন, যা এত বিশাল বন্যার্তদের জন্য পর্যাপ্ত নয়।

বাংলাদেশের মফস্বল সাংবাদিক ফোরাম ( বি এম এস এফ) এর পক্ষ হতে, ১১ অক্টোবর শেরপুর জেলার নকলা উপজেলা শাখার সহযোগিতায় নকলা উপজেলার বিভিন্ন পানি বন্দী জনসাধারণের মাঝে শুকনো খাবার বিতরন করেন।

নকলা উপজেলা সাখার আহ্বায়ক জনাব শফিউজ্জামান রানার নেতৃত্বে এই মানবিক সহায়তার খাবার বিতরন করেন। এসময় বি এম এস এফ এর অনান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

খাবারের মধ্যে ছিল চিড়ামুড়ি, গুর সুপিয় পানি, ওরস্যালাইন ইত্যাদি প্রয়োজনীয় ঔষধ ইত্যাদি । নকলা উপজেলার প্রায় ৬ হাজার হেক্টর জমিতে রুপা আমন, মাছের ঘেড়, এবং শীতকালিন রবী শষ্য সম্পুর্ণ রুপে ক্ষতি গ্রন্হ হয়েছে।

( বি এম এস এফ) এর সম্মানিত সভাপতি এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব আহম্মেদ আবু জাফর সাহেব বলেন নকলা বাসিদের বন্যা পরবর্তী সময়ে জীবন মান উন্নয়নের জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

নকলা উপজেলার প্রায় ৪ টি ইউনিয়ন সহ শেরপুর জেলার ২ টি উপজেলা শ্রীবর্দী- ঝিনাইগাতী, নলিতাবাড়ী ৯৫%, নকলা উপজেলার ৫০% এবং শেরপুর সদর উপজেলার ২০% এলাকা বন্যা কবলিত হয়ে দূর্বিষহ জীবন যাপন করছে এলাকার মানুষ। কেউবা আবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব প্রায়।

আকস্মিক বন্যায় শেরপুর জেলা পানিতে ডুবে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category