• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলব উত্তর থানাসহ  বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক 

শিক্ষিত ও দক্ষদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের দিকে উৎসাহিত করতে হবেঃ জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন

Lovelu / ১৮৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

চাঁদপুরের মতলব উত্তর থানাসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ মহসিন উদ্দিন। তিনি মঙ্গলবার (২৪জুন-২০২৫) পরিদর্শন করেন।

 

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ মহসিন উদ্দিন মতলব উত্তর থানায় আসলে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

 

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, জেলায় যে সকল শিক্ষিত ও দক্ষ যুবক-যুবতী বেকার আছেন, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের দিকে উৎসাহিত করতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের উচিত তাদের নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনা।

 

তিনি আরও বলেন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ’সহ সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের দায়িত্ব রয়েছে, তারা যেন নিজ নিজ এলাকায় শিক্ষিত বেকারদের খুঁজে বের করে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেন। প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুললে তারা আর সরকারি চাকরির পেছনে ঘুরবে না, বরং নিজেরাই নিজের কর্মসংস্থান তৈরি করতে পারবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন  মতলব উত্তর থানার অফিসার ও ফোর্সদের সাথে কুশল বিনিময় করেন। মতলব উত্তর উপজেলার সার্বিক নিরাপত্তা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

 

এ সময়  উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা,  মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক সহ মতলব উত্তর থানায় কর্মরত অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category