• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Headline
ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন অর্থের অভাবে থমকে যেতে পারে গোল্ডেন-৫ পাওয়া টুঙ্গিপাড়ার শয়নের স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান

শাপলা কাব অ্যাওয়ার্ড পেল সাংবাদিক কন্যা আফিফা

Lovelu / ২০৪ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

মতলব দক্ষিণ( চাঁদপুর) প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান সূচক জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করেছে মতলব দক্ষিণ উপজেলার কচি-কাঁচা প্রি- ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী আফিফা সারওয়ার ফাইজান।বাংলাদেশ স্কাউটস এর ওয়েবসাইটে ৫ ডিসেম্বর এই ফলাফল প্রকাশ করা হয়।

গত ১৭ মে ২০২৪ তারিখে সারাদেশে ১১৭ টি কেন্দ্রের ২০২২ সালের শাপলা কাব অ্যাওয়ার্ড প্রার্থীদের জাতীয় পর্যায়ের লিখিত ব্যবহারিক ও মৌখিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত মূল্যায়ন পরীক্ষায় সারাদেশের ৬৭৬ জনকে কাব স্কাউট অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত করা হয়।

এদিকে আফিফা সারওয়ার ফাইজান শাপলা কাব অ্যাওয়ার্ড পাওয়ায় তার পরিবার কচি-কাঁচা প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক, শরীরচর্চা শিক্ষক কামরুল হাসান নিপুসহ অন্যান্য শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

উল্লেখ্য, সে মতলবের বিশিষ্ট সাংবাদিক মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিমের একমাত্র মেয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category