• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

রূপগঞ্জে জুয়েলারী ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

Lovelu / ২১৭ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার জুয়েলারী ব্যবসায়ী সোহেলকে(৩৮) পিটিয়ে হত্যা করা হয়েছে। ৪অক্টোবর শুক্রবার আতাউর মাষ্টারের মালিকানাধীন রাণীপুরা বাজারের সোহেলের দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার শফিউল্লার ছেলে। হত্যার কারন জানা যায়নি।

পুলিশ জানায়, গত এক বছর ধরে কাঞ্চনের রানীপুরা বাজারে আতাউর মাষ্টারের মালিকানাধীন মার্কেটের একটি দোকানে সোহেল জুয়েলারী ব্যবসা করে আসছিল। চোরের ভয়ে রাতে সে দোকানেই ঘুমাতো। দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে সোহেলকে পিটিয়ে ও মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়। পরে সোহেলের মৃত্যু নিশ্চিত করে কম্বল দিয়ে ডেকে রাখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।  শুক্রবার সকালে সোহেলের দোকান ঘরের ভিতর থেকে রক্ত গড়িয়ে দোকান ঘরের বাইরে আসার চিহ্ন দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত সোহেলের মাথায় আঘাতের দাগ রয়েছে। সোহেলের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category