• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

রূপগঞ্জে অসহায় শিল্পীদের মাঝে অর্থ বিতরণ

Lovelu / ৩০৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গরিব, দুস্থ ও অসহায় শিল্পীদের মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে রূপগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

১৭ নভেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত তৃণমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি প্রতিপাদ্যে এ অর্থ বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ফয়সাল হক।

সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্জাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান মারুফ, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমানউল্লাহ আমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল আওয়াল মোল্লা প্রমুখ।

পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের ব্যক্তিগত তহবিল থেকে ২৫ জন দুস্থ, গরিব, অসহায় কন্ঠশিল্পী ও অভিনয় শিল্পীর মধ্যে আর্থিক অবস্থা বিবেচনা করে এক হাজার থেকে আট হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category