• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন বৃদ্ধা 

Lovelu / ২৫০ Time View
Update : বুধবার, ২ নভেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের  চিনির পটল গ্রামে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৪৯ হাজার ৫শত টাকা ফেরত দিলেন বৃদ্ধ মহিলা ।
রাস্তায় ৪৯ হাজার ৫ শত টাকা কুড়িয়ে পেয়ে তা ফেরত দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন চিনির পটল গ্রামের আব্দুল হামিদ এর স্ত্রী নুরনেছা বেগম।
জানা যায় গত ১৫ অক্টোবর বিকাল ৪ ঘটিকার সময় সাঘাটা গ্রামীণ ব্যাংক থেকে ৫০ পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে পায়ে হেঁটে সাঘাটা চৌরাস্তায় পৌছলে ৫ শত টাকা  বাজার করার জন্য বাহির করে নিয়ে বাকী ৪৯ হাজার ৫ শত টাকা একটি শপিং ব্যাগের ভিতরে উঠিয়ে তার ছেলের স্ত্রীর হাতে দিয়ে অটোভ্যান গাড়ীতে চড়ে বাড়ীতে পাঠায়। বাড়িতে যাবার পথে তার হাতে থাকা টাকাসহ ব্যাগ কোথায় যেন পড়ে যায়। ওই পথ দিয়ে পায়ে হেঁটে আসা উক্ত বৃদ্ধ মহিলা টাকাসহ ব্যাগটি পান। টাকা পেয়ে বৃদ্ধ মহিলা তার পরিবারের সাথে  কথা বলে এক পর্যায়ে কয়েক দিন পর পরিবারের লোকজনের সাথে পরামর্শ করে টাকার মালিকে খুঁজে বের করেন। ভুক্তভোগীর নিকট ফেরত দিতে বলেন। পরে লোক মার্ফত সংবাদ দিয়ে ভুক্তভোগীকে বাড়িতে এনে উক্ত টাকা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার নিজ হাতে উঠিয়ে দেন।
হারানো টাকার মালিক একই গ্রামের মৃত, অলেক বেপারির ছেলে বাহার আলী মিয়া। হারানো টাকা ফেরত পেয়ে তিনি খুশিতে আত্মহারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category