• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Headline
ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

মতলব উত্তরে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময়

যোগ্য নেতৃত্ব তৈরি করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে…সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান

Lovelu / ৩১০ Time View
Update : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

মাহবুব আলম লাভলু:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

শুক্রবার বিকালে জহিরাদ ইউনিয়নে মিজানুর রহমানের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অনেক সুসংগঠিত ও শক্তিশালী। তার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা তৃণমূলে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী একত্রিত হয়ে কাজ করতে হবে। সামনে আসছে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল। যোগ্য নেতৃত্ব তৈরি করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভায় শক্তিশালী কমিটি গঠন করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। তাই আমরা সেভাবেই কাজ করে যাব।

এসময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি জায়গায় সব ধরণের উন্নয়ন কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। তারই ধারাবাহিকতায় মতলবে সকল উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বানচাল করতে একটি গোষ্ঠী পায়তারা করছে। তাদের সেই ষড়যন্ত্র রুখে দিয়ে এগিয়ে যেতে হবে।

সভায় উপস্থিত ছিলেন, ফরাজী কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, জহিরাবাদ ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন মল্লিক, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, ফরাজীকান্দি ইউপির ১নং ওয়ার্ড মেম্বার মোঃ খোকন, জহিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন মল্লিক, উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম সরকার, মোঃ রফিক, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ ছাত্তার মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক কেরামত হোসেন, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এসে এমন মনির হোসেন, সদস্য সচিব তাজুল ইসলাম শ্যামল, যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান রানা, যুবলীগ নেতা লিটন ছৈয়াল, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, মোঃ খালেক, সাবেক মেম্বার মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আল-আমিন দেওয়ান, ছেঙ্গারচর পৌর যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন, যুবলীগ নেতা নূরে আলম মুরাদ, শহিদ উল্লা মল্লিক, ছাত্রলীগ নেতা রাজিব মিয়া’সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category