• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Headline
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা

যুব মহিলা লীগের সভাপতি ডেইজী, সম্পাদক লিলি

Lovelu / ৫৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার :

যুব মহিলা লীগের নতুন সভাপতি হয়েছেন আলেয়া সরোয়ার ডেইজি এবং সাধারণ সম্পাদক হয়েছেন শারমিন সুলতানা লিলি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন আওয়ামী লগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে তিনি প্রধান অতিথি ছিলেন।

২০০২ সালের ৬ জুলাই গঠিত হয় যুব মহিলা লীগ। সেসময় নাজমা আক্তারকে আহ্বায়ক ও অপু উকিলকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্যের কমিটি করা হয়। সংগঠনটির প্রথম সম্মেলন হয় ২০০৪ সালে। এতে নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করা হয়। তিন বছর পর পর সম্মেলনের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা থাকলেও ১৩ বছর পর হয় দ্বিতীয় সম্মেলন। ২০১৭ সালের ১৭ মার্চ যুব মহিলা লীগের সর্বশেষ সম্মেলনে ফের নাজমা আক্তার ও অপু উকিলই নেতৃত্বে আসেন।

প্রতিষ্ঠার ২০ বছর পর এবার ভিন্ন নেতৃত্ব পেল সংগঠনটি।

এছাড়া সম্মেলন থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুব মহিলা লীগের কমিটিও ঘোষণা করা হয়। মহানগর উত্তরের সভাপতি হয়েছেন তাহেরা খাতুন, সাধারণ সম্পাদক হয়েছেন শামীমা রহমান। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ফারজানা ইয়াসমিন আর সাধারণ সম্পাদক পদে এসেছেন নিলুফা রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category