• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

হাদীকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে মতলব উত্তরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ 

যারা ওছমান হাদীকে গুলি করেছে, তারা অবশ্যই ফ্যাসিস্টের দোসরঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন

Lovelu / ২৩৩ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওছমান হাদীর উপর গুলি বর্ষন করে হত্যাচেষ্টার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তরে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার(১৩ ডিসেম্বর-২০২৫) দুপুরে লুধুয়া আঞ্চলিক মহাসড়কে এ প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

প্রতিবাদ মিছিলটি লুধুয়া থেকে শুরু হয়ে নয়াকান্দি বাজারে গিয়ে শেষ হয় হয়। পরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন  ড. জালাল উদ্দিন।

এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এ ধরনের ঘটনা নির্বাচন বানচালের চেষ্টা করছে। তা আর হতে দেয়া যাবে না। যারা ওছমান হাদীকে গুলি করেছে, তারা অবশ্যই ফ্যাসিস্টের দোসর। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো দ্রুত সেই অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। 

ড. জালাল আরো বলেন, হাদীকে গুলি করা মানে আমাদের সবাইকে গুলি করা। সুতরাং এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা মানতে পারি না। আমাদের নেতা তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। আমরা তার নেতৃত্বে আগামী দিনে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।

এ সময়  উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ইমু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভুইয়া, মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান সাগর, মোশারফ হোসেন মুরাদ, সদস্য ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজালাল প্রধান, যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম শান্ত, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি মাইনুদ্দিন, সহ-সভাপতি জসিম উদ্দিন, ছেংগারচর পৌর ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি সালামত মিয়াজি সহ শত শত নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category