• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে ৫০ টাকার স্মারক নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক

Lovelu / ৩১৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

ডেস্ক নিউজঃ

দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এ তথ্য জানিয়েছে। আগামীকাল বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করবেন। এরপর বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখায় স্মারক নোটটি পাওয়া যাবে।

শুধু খামসহ স্মারক নোটটির মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত ১৩০ মিমি ঢ ৬০ মিমি পরিমাপের এই স্মারক নোটের সম্মুখভাগের বাঁপাশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে মেট্রোরেলের ছবি সংযোজন করা হয়েছে। আর নোটের পেছনভাগে মেট্রোরেলের আরেকটি ছবি সংযোজন করা হয়েছে। নোটের সম্মুখভাগে শিরোনাম ‘বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ, যানজট কমাবে মেট্রোরেল’ এবং পেছনভাগে ইংরেজিতে ‘মুভিং পিপল, সেভিং টাইম অ্যান্ড এনভায়রনমেন্ট’ মুদ্রিত রয়েছে।

নোটের সম্মুখভাগে ওপরে ডান ও বাম কোণে স্মারক নোটের ম‚ল্যমান ইংরেজিতে ‘৫০’, নিচে ডান কোণে ম‚ল্যমান বাংলায় ‘৫০’ এবং ওপরিভাগে মাঝখানে ‘পঞ্চাশ টাকা’ লেখা রয়েছে। নোটের পেছনভাগে ওপরে বাম কোণে ইংরেজিতে ‘৫০’ এবং নিচে বাম কোণে বাংলায় ‘৫০’ লেখা রয়েছে। এ ছাড়া নোটের ওপর ডান কোণে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং নিচে ডানপাশে ইংরেজিতে ‘ফিফটি টাকা’ ও ‘বাংলাদেশ ব্যাংক’ লেখা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category