• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

মুন্সীগঞ্জের শ্রীনগরে মহানবী (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদ বিক্ষোভ মিছিল

Lovelu / ২০৮ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকী:

ভারতে মহানবী (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ওবিক্ষোভ মিছিল করেছে মুন্সিগঞ্জের শ্রীনগর ইউনিয়নের সিংহেরহাটি, আরধীপাড়া দিঘীর পার ও টেক্কামার্কেটের ইমামগনসহ হাজারো তৌহিদী ধর্মপ্রাণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষএই বিক্ষোভ এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন ।

শুক্রবার ৪ অক্টোবর সকাল ৯টার দিকে দয়হাটা টেক্কামার্কেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রীনগর উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বিশ্বনবী (সাঃ)কে নিয়ে ভারতের ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজিপি বিধায়ক নিতিশ রান যে কটুক্তি করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি দাবি করেন।
এ সময় তারা ভারতের মুসলমানদের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান।পরে তারা ভারত বিরোধী স্লোগান দিতে থাকেনো ।

এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দয়হাটা গাউসুল আজম শাহী জামে মসজিদ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ খলিলুল্লাহ ,দয়হাটা টেক্কা মার্কেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আখতার হোসাইন মাহমুদী,আরধীপাড়া দিঘীরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ শহীদুজ্জামান,মাওলানা সাইফুল ইসলাম ওয়াইসী, গোরস্থান জামে মসজিদ ইমাম ও খতিব মাওলানা মোঃআল মামুন,আরধীপাড়া দিঘীর পাড় জামে মসজিদ কমিটির সহ-সভাপতি ও সাংবাদিক শেখ আছলাম,সুশীল সমাজ ব্যক্তিত্ব মোঃ মনির হোসেন,মোঃ রেদোয়ান,মোঃ আব্দুর রউফ, রাসেল মাদবর,মোঃ মামুন,মোঃ কুদ্দুছ,সাহেদ আলী,মোঃ হাসান সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category