আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় হাসাড়া আন্ডার পাসের উপরে ঢাকা মুখি যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন যুবক নিহত হয়েছে।তার নামঃ ইয়ামিন শেখ (১৯),পিতা- বিল্লাল শেখ। গ্রাম কুচিয়ামোড়া বাজার খোলা পোঃ কেয়াইন,উপজেলা সিরাজদিখান, জেলা মুন্সিগঞ্জ।
শ্রীনগর উপজেলার ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর পেয়ে দুর্ঘটনা স্হলে যাই।লাশউদ্ধার করে হাসারা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।