• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

মুন্সিগঞ্জ শ্রীনগরে বৃদ্ধাকে কুপিয়ে যখম

Lovelu / ১৫৯ Time View
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা পূর্বপাড়ায়
পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে আনোয়ারা (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে যখম করেছে।

আনোয়ারার মেয়ে জানান, পূর্ব শত্রুতার জের ধরে আনোয়ারাদের সাথে শত্রুতা পোষণ করে বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি ধমকি প্রদান করে আসছিল আমিনুল ও তার পরিবার।

এ ধারাবাহিকতায় ১১ই অক্টোবর আনুমানিক সকাল সাড়ে ৬টায় ইদ্রিস সরকারের বাড়ির সামনে ,ইটের সলিং এর রাস্তার উপর আনোয়ারা পৌছা মাত্র আমিনুল ও তার পরিবার পথরোধ করে আনোয়ারা কে গালাগালি করতে থাকে, আনোয়ারা গালাগালি না করার অনুরোধ করিলে,আমিনুল এতে ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল, ঘুসি, কাঠের লাঠি, গাছের ডাসা ধারা মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীল করে ফেলে এবং চাইনিজ কোড়াল দিয়ে হত্যার উদ্দেশ্য কোপ দিলে সেই কোপ ডান চোখের নিচে পড়ে গুরুতর যখম হয়।

তিনি আরো বলেন, আমার মা আনোয়ারার গলায় এক ভরি স্বর্নের চেইন যাহার মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা ।যা আমিনুল ও তার লোকজন নিয়ে যায়।

আমার মার চিৎকারে আমার ভাই সুমনও ভাবি সীমা বেগম
সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে গেলেও সন্ত্রাসীরা আমার ভাই ও ভাবিকে এলোপাতাড়ি কিল, ঘুসি, গাছের ডাসা দিয়ে আঘাত করে।

স্থানীয়রা জানান, আহত আনোয়ারা কে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয় ।

এবিষয়ে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ ইয়াসিন মুন্সী কাছে জানাতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category