আব্দুল মান্নান সিদ্দিকী
‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে এবার দিবসটি পালিত হচ্ছে শিশুদের প্রতি সব ধরনের ভেদাভেদ ও বৈষম্য দূর করে সচেতনতা তৈরিতে প্রতিবছর বাংলাদেশে দিবসটি পালন করা হয়।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে জাতীয় কন্যা মিশু দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, পরিচালনা করেন মহিলা বিষয়ক অফিসার মোসা. গুল রাওশান ফেরদৌস।
উল্লেখ্য, জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এদিকে প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এই শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যা শিশু দিবস হিসাবে।