মতলব দক্ষিণ প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ থানায় শনিবার (৩০ নভেম্বর) ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ মতলব দক্ষিণ থানাকে একটি আদর্শ থানা হিসেবে দেখার আশা জ্ঞাপন করেন। সেইসাথে মতলব উপজেলাকে মাদকমুক্ত করার আহ্বান করেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ সভাপতির বক্তব্যে বলেন মতলব উপজেলাকে একটি দুর্নীতি মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় চৌধুরি মতলব উপজেলার মানুষের স্বার্থে সর্বদা সহযোগিতা করার আশ্বাস দেন। এছাড়াও থানায় দুর্নীতি মুক্ত সেবা দানের নিশ্চয়তা দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব দক্ষিণ উপজেলার জামায়াতে ইসলামীর আমীর রশীদ পাটোয়ারী, সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম সাগর, সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াস প্রমুখ।