• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ

মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান

Lovelu / ২৫৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ

মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গতকাল সোমবার আয়োজিত হয়েছে এসএসসি ও ভোকেশনাল ২০২৩ এর দোয়া ও বিদায় অনুষ্ঠান।

বিদ্যালয়ের শিক্ষক মোঃ আল আমিন ও জহির ফরাজির সঞ্চালনায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাবেদ হোসেন, মুয়াজ্জেম মজুমদার, আব্দুল আউয়াল এবং ইমরান খান। উক্ত আয়োজনে উপস্থিত ছিলো বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের এসএসসি ২৩ পরীক্ষার্থীরা ও নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা সহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষকবৃন্দ। এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকগণ শিক্ষার্থীদের উদ্দেশ্য বিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরার পাশাপাশি পরামর্শ প্রদান করেন, যাতে তারা নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হয়।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন মোঃ ফুয়াদ খান এবং বক্তব্য রাখেন মোঃ জিহাদুল ইসলাম। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ এনামুল, বক্তব্য রাখেন ইশতিয়াক আহমেদ শাফিন ও মাহিন মজুমদার। মিলাদ পরিচালনা করেন হাইস্কুল মসজিদের মুয়াজ্জিন ও ইমাম সাহেব এবং সর্বশেষ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারীর সমাপনী বক্তব্যের মাধ্যমে এসএসসি ২৩ পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এছাড়াও বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের একটি ফাইল, স্কেল, রাবার, কাটার, পেন্সিল, কলম সহ ইফতার বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category