• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলব উত্তরে সাংবাদিক ডালিম এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Lovelu / ২৭৩ Time View
Update : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিমকে ষড়যন্ত্রমূলক একাধিক মামলায় আসামী করার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
শনিবার (১৯ আগস্ট) সকালে মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ কবি নূয়র মোহাম্মদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক এনায়েত মজুমদার, মতলব উত্তর প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল হাসান মিন্টু, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি বিমল দেবনাথ, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন।
এসময় আরও উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ রিপোর্টার ইউনিট এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, দৈনিক একাত্তর কণ্ঠের স্টাফ রিপোর্টার ইসমাইল খান টিটু, দৈনিক কালবেলা’র প্রতিনিধি মমিনুল ইসলাম, দৈনিক প্রিয় চাঁদপুর এর বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, দৈনিক মানবজমিন এর প্রতিনিধি নূরে আলম নুরী, মতলব উত্তর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, দৈনিক আমাদের নতুন সময় এর প্রতিনিধি সফিকুল ইসলাম রানা, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি মো. নাঈম মিয়াজী, সাংবাদিক দৌলত হোসেন আবির, এশিয়ান টিভির প্রতিনিধি সুমন আহমেদ, সাংবাদিক কামরুল হাসান রাব্বী, যায়যায়দিন এর প্রতিনিধি নাজমুল প্রধান, সাংবাদিক রেজওয়ান খান রাজন, তৌহিদ পাটওয়ারী মনির, আরিফুল ইসলাম, আবদুল আউয়াল’সহ আরও অনেকে।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, যদি সাংবাদিক বোরহান উদ্দিন ডালিমের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার করা না হয় তাহলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।
প্রসঙ্গত, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে একাধিক ব্যাক্তি তাদের বাড়ি ঘরে লুটপাট ও ভাংচুরের ঘটনায় চাঁদপুর আদালতে ৪টি মামলা দায়ের করেন। এ ৪টি মামলায় ষড়যন্ত্রমূলক চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিমকে আসামী করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category