• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

পিকআপ বেপরোয়া গতিতে

মতলব উত্তরে মাইক্রো – সিএনজি মূখো মূখি সংঘর্ষঃ আহত ৪

Lovelu / ৩১৬ Time View
Update : বুধবার, ১১ মে, ২০২২

গোলাম নবী খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি বেড়ীবাঁধ সড়কে পিক আপ সজোরে বেপরোয়া গতিতে চালানোর কারনে মাইক্রো বাস – সিএনজির সাথে মূখো মূখি সংঘর্ষ হলে ৪ জন আহত হয় ও মাইক্রো বাস -সিএনজি দুটিই ক্ষতি গ্রস্থ হয়।

সরজমিনে জানা যায়, সকাল আনুমানিক ১০ টা ২০ মিনিটে, ঢাকা গামী একটি পিকআপ বেপরোয়া ভাবে রোডের ডানদিকে চাপিয়ে খুব দ্রুত গতিতে চলার কারনে মতলব থেকে শ্রীরায়েরচর গামী যাত্রী বাহী সিএনজি – ঢাকা থেকে মতলব চাঁদপুর গামী কালো মাইক্রো বাসের সাথে মূখো মূখি সংঘর্ষ হলে সিএনজির ফ্রন্ট সাইট বেশীর ভাগ ডান দিকে দূমরে মুচড়ে যায়, মাইক্রো বাস টির ফ্রন্ট সাইট ডান দিকের লাইট সহ গাড়ির উপরী ভাগ হইতে চাকা পর্যন্ত ক্ষতি গ্রস্ত হয়। সিএনজিতে থাকা যাত্রী ড্রাইভার সহ ৪ জন আহত হলে তাৎক্ষণিক স্হানীয় লোকজন এসে আহতদের মতলব সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহতরা হলেন,সিএনজির ড্রাইভার কারুল মোল্লা ( বয়স) ৩৫, মতলব উত্তর, যাত্রী মোঃ রিপন (৩৪) গ্রাম দক্ষিণ বাইশপুর, মতলব দক্ষিণ, নাদিম (২৪) ও তার স্ত্রী সুকতা বেগম (১৮) গ্রাম সরদার কান্দি, মতলব উত্তর, চাঁদপুর।

ঘটনার সূত্র পাত পিকআপটি দ্রুত গতিতে চলে যায়, মাইক্রো বাস টি চাঁদপুরের এক জনপ্রতিনিধির তবে নাম না জানাতে অনিচ্ছুক বলেন গাড়িতে থাকা এক ভদ্র লোক। তবে গাড়ির ড্রাইভার ও মোটামুটি আহত বলালেন স্হানীয়রা। জরুরি কাজ থাকায় মাইক্রো বাস টি চাঁদপুরে চলে যায়।

পরে মতলব উত্তর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুমড়ে মুচড়ে পরে থাকা সিএনজিটি পুলিশের হেফাজতে নিয়ে যায়। দূর্ঘটনার কারন হিসাবে জানতে চাইলে স্হানীয়রা বলেন একদিকে পিকআপ সজোরে চালানোর কারন ও পরে সিএনজি ওভার টেকিং করার কারনে মাইক্রো বাসের সাথে মূখো মূখি সংঘর্ষ বাদে। মতলব উত্তর থানার ওসি শাজাহান কামালের নির্দেশ ক্রমে এসআই রমিজ সহ সংঙ্গীয় ফোর্স এনে রোডের যানযট নিরসনে এনে সিএনজিটি থানায় নিয়ে যাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category