• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Headline
ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে বিতরণ

মতলব উত্তরে কোস্টগার্ড ও নৌ-পুলিশের অভিযানে ৭২ মণ জাটকা আটক

Lovelu / ৩০১ Time View
Update : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ-পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭২ মণ জাটকা আটক করেছে। তার মধ্যে কোস্টগার্ড আটক করে ৬০ মণ ও বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি আটক করে ১২ মণ। মঙ্গলবার (১৫ মার্চ) এ জাটকা আটক করা হয়।

মোহনপুর কোস্টগার্ড এর ইউনিট এর সিনিয়র চীফ প্যাডি অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৩টায় বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর ইউনিট কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নয়াকান্দি বকুল তলা এলাকায় ট্রাকে তল্লাশি করে আনুমানিক ২৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ মাছের বাজার দর ৭ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে, উপজেলার বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি বিশেষ অভিযানে ১২ মণ জাটকা ও ১ টি ইঞ্জিন চালিত ট্রলার আটক করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ লক্ষ টাকা। বেলতলী পুলিশ ফাঁড়ির ১২ মন জাটকা ও ১ টি ইঞ্জিন চালিত ট্রলারে বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি বিশেষ অভিযানে আটক জাটকা উপজেলা নিবাহী অফিসার গাজী শরিফুল হাসানের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে জাটকা বিতরণ করা হয়।

মোহনপুরের কোস্টগার্ডের আটক জাটকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ ও সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান এর উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে জাটকা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category