• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

মতলব উত্তরে কিন্ডার গার্টেন সমিতির মেধা যাচাইয়ের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

Lovelu / ১৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা কিন্ডারগার্টেন সমিতির মেধা যাচাইয়ের বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

১৯ডিসেম্বর বৃহস্পতিবার ১২টি কিন্ডারগার্টেনের আড়াই শতাধিক পরীক্ষার্থীদের নিয়ে মেধা যাচাইয়ের এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী মেধা যাচাইয়ের এই বৃত্তি পরীক্ষায় নার্সারী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ৬ক্লাশের এই বৃত্তি পরীক্ষায় নন্দলালপুর সামাদিয়া কিন্টারগার্টেন, অক্সফোর্ড একাডেমি,  ক্যামব্রিজ একাডেমি, দি লিটল ফ্লাওয়ার স্কুল, দি ফিউচার ড্রিম একাডেমি, হাজী আক্রাম আলী একাডেমী, আলাউদ্দিন খান একাডেম, মোহাম্মদিয়া(সঃ) একাডেমী, টরকি ক্যাডেট একাডেমি, হাতি ঘাটা কিন্ডার গার্টেন, নার্গিস কিন্ডার গার্ডেন ও সুজাতপুর কিন্ডার গার্টেনের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে ।

পরীক্ষাকেন্দ্রে উপস্থিত কয়েকজন অভিভাবকের সাথে কথাহলে তারা জানায়, বাচ্চারা পরীক্ষা দিচ্ছে আমরা সকল অভিভাবকরা কেন্দ্রের বাইরে অপেক্ষা করছি।কাউকেউ পরীক্ষা কেন্দ্রের ভিতরে যেতে দেয়া হচ্ছেনা।শুনছি পরীক্ষা অনেক কঠিন হচ্ছে, আমরা এমন পরীক্ষাই আশাকরি যাতে করে সত্যিকারের মেধা যাচাইটা হয়।

মতলব উত্তর কিন্ডার গার্টেন সমিতির মেধা যাচাইমূলক বৃত্তি পরীক্ষার কেন্দ্র নিয়ন্ত্রক নুরুল আমিন পাটোয়ারীর সাথে কথাহলে তিনি জানান, পরীক্ষা সংশ্লিষ্ট না এমন কাউকেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা।সর্বোচ্চ নিরপেক্ষতা, কঠোরতা ও স্বচ্ছতার সাথে মেধা যাচাইমূলক এই পরীক্ষাটা নেয়ার চেষ্টা করছি।

উপজেলা কিন্ডার গার্টের সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন মুকুল সরকার জানান, মানসম্মত শিক্ষার জন্য প্রতিষ্ঠান খুবই কম রয়েছে কিন্তু আমাদের প্রধান টার্গেটই হচ্ছে মানসম্মত শিক্ষা। তাই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়া ও মানসম্মত পরীক্ষা নিশ্চিত করার বিষয় নিয়ে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category