• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

Lovelu / ১৩১ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

শহিদুল ইসলাম খোকন  :
চাঁদপুরের মতলব উত্তরে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ,চুরি, ডাকাতি অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধের লক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  ৩১ ডিসেম্বর বিকেলে মতলব উত্তর থানার সার্ভিস ডেলিভারি সেন্টারে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। 
মতলব উত্তর থানার এসআই আবু জাফরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি(তদন্ত) প্রদীপ সাহাসহ থানার অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক, ব্যাবসায়ীসহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।
 ওসি মো. রবিউল হক তার বক্তব্যে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিং কমিটির সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। বিশেষ মাদক ও ইভটিজিংয়ের সোচ্চার ভুমিকা রাখা সহ পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
ওসি বলেন, যেকোন ছোট খাটো ঘটনায় স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ সুরাহা দেওয়ার চেস্টা করবেন। না পারলে পুলিশের সহযোগীতা নিবেন এবং বড় ঘটনা হলে সাথে সাথে পুলিশকে জানাবেন। আমরা পুলিশ বাহিনী আছি আপনাদের পাশে। অপরাধ নির্মূলে ও জনগণকে সেবা দিতে মতলব উত্তর থানা পুলিশ সবসময় প্রস্তুত আছে। আমি সকলের সহযোগীতা চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category