• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

বিভিন্ন মহলের শ্রদ্ধাঞ্জলি

মতলব উত্তরে উপজেলা বিএনপির সভাপতি কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Lovelu / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপি’র সভাপতি, বৃহত্তর মতলবের সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান কে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন করা হয়েছে।সোমবার (৭ এপ্রিল২০২৫) সকাল ১০ টায় উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠে মরহুমের ২য় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে।

জানাযাশেষে ব্রাহ্মনচক পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।রবিবার রাতে ঢাকার আগারগাঁওয়ে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৬ এপ্রিল) ২ঘটিকার সময় ঢাকা হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর জানাযার পূর্বে মতলব উত্তর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক। জানাজা নামাজের শেষে বিএনপি দলীয় নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

মরহুমের দ্বিতীয় জানাজা পূর্বে সংক্ষিপ্ত আলেচনা সভায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নূরুল হক জিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহাম্মেদ মানিক, কেন্দ্রীয় বিএনপির সদস্য ড.জালাল উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, মরহুের ভাগিনা ও ঢাকা মহানগর সিটি করপোরেশনের ২৮ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবুবকর ছিদ্দিক,  মরহুমের ছেলে মেহেদী হাসান সরকার সবুজ।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  শুক্কুর পাটোয়ারী, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, অধ্যাপক ডা. শামীম আহাম্মেদ, সলিমুস ছালাম, ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি সরকার মাহবুব আহমেদ শামীম,উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক সরকার,জেলা বিএনপির  সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  আলমগীর সরকার,বিশিষ্ঠ শিল্পপতি হাজী মঈন উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাড. মফিজুল ইসলাম, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের এ্যাডহক কমিটির সভাপতি কর্নেল (অব:) মতিউর রহমান জন্টু, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড.শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন, সহ কোষাধ্যক্ষ বশির আহাম্মদ, জেলা বিএনপির  সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির  সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এহসান মিয়া, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুদ্দিন সরকার, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আবু সৈয়দ গোলাম গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের আহবায়ক  খায়রুল হাসান বেনু ও যুগ্ম আহবায়ক  রাশেদ জামান টিপু, মামুন সরকার, ছাত্রদলের আহবায়ক নূরুল হুদা ফয়েজি, সদস্য সচিব জয়নাল আবেদিন পিনুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category