• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

গুরুতর আহত শিশু 

মতলব উত্তরে অবৈধ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ১ জন নিহত

Lovelu / ১০৯ Time View
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর  উপজেলায়  ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পথচারী  নুরজাহান বেগম (৫৫) মর্মান্তিক ভাবে মৃত্যুবরন করেছে । গুরুতর আহত হয়েছে শিশু মুরসালীন (৫)। সম্পর্কে তারা নানী নাতি। বুধবার(৫ ফেব্রুয়ারী ২০২৫)বিকাল সুগন্ধি এলাকার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে বেড়িবাঁধের সড়কে ঘটনাটি ঘটেছে। ট্রাক্টরের চালকে আটক করা যায়নি।

 

কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামের রফিকুল ইসলাম বাবুর্চির স্ত্রী নিহত নুরজাহান বেগম। আহত শিশু মুরসালীন (৫) হানির পাড় গ্রামের মুছা মৃধার ছেলে। সে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছে। এ ঘটনার সততা নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় ছেংগারচর পৌরসভার সুগন্ধি এলাকার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে বেড়িবাঁধের সড়কে বিকেলে আব্দুর রহিম এন্টারপ্রাইজ নামে ট্রাক্টরটি ইট বুঝাই করে নিয়ে যাচ্ছিল। তখনি নুরজাহান বেগম তার নাতীকে নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় পিছন থেকে আশা দ্রুতগামী  ট্রাক্টরের চাপায় পৃষ্ঠ হয়ে নুরজাহান বেগম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শিশু মুরসালীন (৫) মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আরএমও ডা.হাসিবুল ইসলাম জানান, শিশুটির একটি পা ভেঙে গেছে। অপারেশন প্রয়োজন হবে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল রেফার করা হয়েছে।

 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নুরজাহান বেগম মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রস্তুতি চলছে।

 

অবৈধ ভাবে  ট্রাক্টর গুলো  মালামাল নিয়ে দাপটের সাথে সড়ক গুলোতে চলছে। সরকারি ভাবে নিষিদ্ধ এসব ট্রাক্টর সড়কে কিভাবে চলছে তা নিয়ে সচেতন মহলের জিজ্ঞাসা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category