• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলব উত্তরের মেঘনা নদীতে চাঁদাবাজির সময় ৩ যুবক গ্রেফতার

Lovelu / ১২৫ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে চাঁদাবাজির সময় তিন যুবককে গ্রেফতার হয়েছে। নৌ-পুলিশ রোববার (১ডিসেম্বর) সকালে মেঘনা নদীর চরউমেদ থেকে কাঁচিকাটাগামী খালসংলগ্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন মো. শাহ আলম ব্যাপারী (৩২), মো. মোক্তার মোল্লা (৪০) ও সুমন ব্যাপারী (৩০)। তারা তিনজনই শরীয়তপুরের সখিপুর উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা।

 

মোহনপুর নৌ পুলিশ সূত্রে জানা যায়, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বুলবুল হোসাইনের নেতৃত্বে নৌ পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত নৌকা জব্দ ও নগদ ২ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবত নদীতে নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে।

 

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, অভিযুক্তরা শরীয়তপুরের কাঁচিকাটা এলাকা থেকে এসে নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category