• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে এতিমখানায় লায়ন্স ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ মতলব উত্তরে খাসি কাপ ফুটবলের ফাইনালে আনন্দ বাজার বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন দুর্গাপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মমিন লস্করের পক্ষ থেকে পূজামন্ডপে উপহার প্রদান মতলবে ৫৫ হাজার কারেন্ট জাল জব্দ,২ জনের কারাদণ্ড  সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক সনাতন ধর্মাবলম্বীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, তাঁরা এ দেশের নাগরিকঃ মোহাম্মদ জালাল উদ্দিন এমপি শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সদস্যদের কক্সবাজার ভ্রমণ শুরু কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই: ইউএনও মাহমুদা কুলসুম মনি

মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক

Lovelu / ৭ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কলেজ শিক্ষকের স্ত্রী হাসনেহেনা আক্তার (৩০) রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার এখলাসপুর ইউনিয়নের জামতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী ছেংগারচর সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. শাহাবুদ্দিনকে (৪৬) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।হাসনেহেনা ও শাহাবুদ্দিন দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

নিহতের স্বজনদের অভিযোগ, অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে হাসনেহেনা ও শাহাবুদ্দিনের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে হাসনেহেনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলেও দাবি করেছেন তাঁরা। তাঁদের দাম্পত্য কলহ মীমাংসার জন্য পারিবারিকভাবে একাধিকবার চেষ্টা করা হয়েছিল।

 

নিহতের খালা সালমা বেগম জানান,আমার ভাগনি অত্যন্ত মেধাবী ও ধৈর্যশীল ছিল। তার স্বামীর অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি জানার পর আমরা তাঁর সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু তিনি আমাদের কথা শোনেননি। এ নিয়ে তাঁদের সংসারে অশান্তি চলছিল।

 

নিহতের মা আফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, তাঁর মেয়েকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। স্বামীর অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ ছিল বলেও দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান নিহতের মা।

 

মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ পৌঁছানোর আগে স্থানীয় লোকজন মরদেহটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে মেঝেতে শুইয়ে রেখেছিলেন। এ সময় গলায় ব্যবহৃত ওড়নাটি ঝুলন্ত অবস্থায় ছিল বলে জানান তিনি।

 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ওপর ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category