• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

এলাকায় শোকের মাতম 

মতলবে  মায়ের জানাজায় ছেলের মৃত্যু

Lovelu / ১২৯ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মায়ের জানাজায় দিতে গিয়ে ইয়াছিন প্রধান (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)আছরের নামাজের পরে তার মায়ের জানাজার নামাজে পূর্ব মুহূর্তেই উপজেলা ফতেপুর পূর্ব ইউনিয়নের নান্দুরকান্দি গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ইয়াছিন প্রধানের ছোট ভাই মো. বাবর আরিফ। এ ঘটনায়  গ্রাম জুড়ে চলছে শোকের মাতম।

 

জানা যায়, ইয়াছিন প্রধানের মা আনোয়ারা বেগম (৮২) বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন অসুস্থতা থাকার পরে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে মৃত্যুবরণ করেন। তার মায়ের মৃত্যুতে ৪ভাই, ৩বোন সহ আত্মীয়-স্বজন সবাই তাদের বাড়িতে আসেন। মায়ের মৃত্যুতে খুব কান্নাকাটিও করেছিলেন ইয়াছিন প্রধান। মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে আছরের নামাজের পরে তার মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহূর্তেই স্ট্রোক করেন ইয়াছিন প্রধান। সেখান থেকে নিকটস্থ সুজাতপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়াসিন প্রধানের মৃত্যুতে তার মায়ের জানাজা দিতে আসা লোকজন ও আত্মীয়স্বজন হতভম্ব হয়ে পড়েন।

 

ইয়াছিন প্রধানের একমাত্র ছেলে সায়মন হোসেন লাদেন কান্না জড়িত কন্ঠে বলেন, আমার বাবা আমার দাদিকে খুব ভালোবাসতেন এবং আমার দাদিকে সবসময় সেবা যত্ন করতেন। সকালে দাদি মারাগেলে আমার বাবা খুব ভেঙে পড়েন। আসর নামাজের পরে সবাই দাদির জানাজা একত্রিত হলে ঠিক ওই মুহূর্তেই আমার বাবা স্ট্রোক করেন। ওখান থেকে আমার বাবাকে হাসপাতাল নিয়ে গেলেন ডাক্তাররা আমার বাবাকে মৃত ঘোষণা করেন। এখন আমি কি করবো বুঝতে পারতেছি না। আমি এতিম হয়ে গেলাম।

 

এ বিষয়ে ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী জানান, বিষয়টি খুবই মর্মাহত, আমার কাছে খুব খারাপ লাগতেছে। ইয়াসিন প্রধানের ছোট ভাই বাবর আরিফ সমাজের দীর্ঘদিন ধরে অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করে আসছে। আমি এবং আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

মৃত্যুকালে ইয়াছিন প্রধান স্ত্রী, ১ছেলে, ৪ভাই, ৩বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী গেছেন। এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা আনোয়ারা বেগম ও ছেলে ইয়াছিন প্রধানকে দাফন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category