• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর  মৃত্যু 

Lovelu / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

 নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে সাড়ে তিন বছর বয়সের আমির হামজা মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ এপ্রিল)  ১১টার দিকে উপজেলার বাবুরপাড়া গ্রামের ছৈয়াল বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। ঘোরাদাড়ি মিয়াজী বাড়ির গোলাম মোস্তফা ও রহিমা বেগমের সন্তান নিহত আমির হামজা। উপাদি ছৈয়াল বাড়ির রফিক ছৈয়ালের নাতি।আমির হামজা চার ভাই বোনের মধ্যে সবার ছোট।

 

স্থানীয়রা জানান, সকালে আমির তার খালাতো ভাই আব্দুর রহমান (৪) এর সঙ্গে খেলতে গিয়ে পাশের খালে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয়রা খালে পানিতে শিশুটির নিথর দেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূরে আলম অভি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের শিশুর মামা আকরাম ছৈয়াল বলেন, আমার বোন অসুস্থ। আমির ও তার খালাতো ভাই একসঙ্গে খেলছিল। হঠাৎ ওদের খুঁজে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করি। পরে জানতে পারি, ভাগিনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। গিয়ে ভাগ্নের নিথর দেহ দেখে নিজেরে আর সামলাতে পারছি না।

 

এদিকে শিশুটির অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ আহাম্মেদ বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category