• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলবে দুর্বৃত্তদের  দেওয়া আগুনে  কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক জেরিনের বাড়ি পুড়ে ছাই

Lovelu / ১৪৮ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়ি পুড়ে ছাই। ঘটনাটি ঘটেছে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮মার্চ) তারাবি নামাজের পর রাত ১০ টার দিকে উপজেলার নবীপুর গ্রামে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়ির পাশে অপরিচিতি কয়েকজন লোক ও একটি দামি গাড়িসহ ৪-৫ টি মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছে। তার কিছুক্ষণ পর ঐ বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।

এ সময় আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে গেলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে মতলব উত্তরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই পুড়ে ছাই হয়ে যায় ঘরসহ সব আসবাবপত্র।

 

মতলব উত্তর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর নুরুল কবির  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু এর আগেই ঘরের  ভেতরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

 

এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন বলেন, রাত ১১দিকে বাড়ী থেকে ফোন করে জানায় আমার বাড়ীতে আগুন দেওয়া হয়েছে। আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত বিগত কয়েকদিন যাবৎ আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করি, তার সুত্রধরেই আওয়ামী লীগের দোষররা আমার বাড়ীতে আগুন দিয়েছে।

এই নিউজ লেখা পর্যন্ত মতলব উত্তর থানায় মামলা প্রক্রিয়াদিন ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category