• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেপ্তার

Lovelu / ২৯৫ Time View
Update : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

ডেস্ক নিউজঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মো. স্বপন মিয়াজী (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০ নভেম্বর চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে ১৯ নভেম্বর রাতে বাদী হয়ে কলাকান্দা ইউনিয়ন যুবলীগের জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল ডিজিটাল আইনে এই মামলাটি করেন।

মো. স্বপন মিয়াজী উপজেলার বেগমপুর গ্রামের আবুল হোসেন মিয়াজী। মো. স্বপন মিয়াজী পেশায় একজন ইজিবাইক চালক।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এর মুখের এবং শরীরের সাথে আপত্তিকর অবস্থায় অশ্লীল একটি মেয়ের ছবি ডিজিটাল ডিভাইস মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডির মাধ্যমে শেয়ার ও প্রচার করে। এতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের’সহ বাংলাদেশ আওয়ামীলীগ এর দলীয় ভাবমূর্তি ক্ষুন্নসহ মানহানি করা হয়। তাজুল ইসলাম শ্যামল বাদি হয়ে এজাহার করার পর মতলব উত্তর থানার মামলা নং- ১৯, তারিখ- ১৯/১১/২২ইং , ধারা- ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন ২৫/২৯/৩১/৩৫ ধারা মামলা রুজু হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১/৩৫ ধারায় মামলা দিয়েছে। এই মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। মামলার আলামত জব্দ করা হয়েছে, তা পরীক্ষা নিরীক্ষা করার জন্য ঢাকায় প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category