• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে জনপ্রিয় হয়ে উঠছে সাথী ফসলের চাষ

Lovelu / ৩২৩ Time View
Update : সোমবার, ১৪ মার্চ, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুরের মতলবে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সাথী ফসলের চাষ। একইসঙ্গে একাধিক ফসলের চাষাবাদ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। কৃষি জমিতে সাথী ফসলের চাষ করে অধিক লাভবান হওয়ায় অনেকেই ধান চাষ বাদ দিয়ে সাথী ফসলের দিকে ঝুঁকছেন।

মতলব উত্তর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় এবার মতলব উত্তর উপজেলায় ১শত ৮০ হেক্টর জমিতে সাথী ফসলের আবাদ হয়েছে।
সাথী ফসল হিসাবে এখানে আখের, মিষ্টি আলু, ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়শ, শিম, বরবটি, ধনিয়া পাতা, মরিচ, মুলা, বেগুন, লালশাক, মিষ্টি কুমড়া, লাউ, টমেটোসহ বিভিন্ন ধরনের সবজি একটার সাথে আরেকটা চাষ করে থাকি।

সরেজমিনে দেখা যায় হানিরপাড়, গজরা, ছেংগারচর, পাল্লালদি, নিশ্চিন্তপুর, সুজাতপুর, নাউরী,সাহেব বাজার ফতেপুর,বেলতলি,চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন এলাকায় বেশি লাভের আশায় বিস্তীর্ণ জমিতে কৃষকরা মূল ফসলের সাথে বিভিন্ন রকমের সাথী ফসলের চাষ করছেন ।

হানিরপাড় গ্রামের উজ্জল বলেন, এ বছর তিনি প্রায় ৫৩ শতাংশ জমিতে সাথী ফসল চাষ করেছেন। ভুট্টা সঙ্গে ধনিয়া পাতার চাষ করছেন। ধনিয়া পাতা বিক্রি করে ফেলছি।এবার ভুট্টার পরিচর্যা করছি। ধনিয়া পাতার বিক্রির টাকাটা বোনাস পেলাম।
গজরা গ্রামের কৃষক কামাল ৮০শতাংশ জমিতে আখের সঙ্গে চাষ করেছেন ধনিয়া, টমেটো ও মরিচ। পর পর একাধিক ফসল চাষ করে তারা লাভবান হয়েছেন।

কৃষক লাল মিয়া জানান,স্থানীয় কৃষি অফিসের সাথে পরামর্শ করে সাথী ফসলের চাষ শুরু করি। দেখা গেছে ধান চাষে যে টাকা পাওয়া যায়, তার চেয়ে আরও দ্বিগুণ লাভ পাওয়া যায় সাথী ফসল চাষে। যার ফলে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করে থাকি আমরা। সাথী ফসল চাষে জমি তৈরি, পরিচর্যা, সার প্রয়োগ ও কীটনাশক প্রয়োগ করতে গেলে যেমন সময় কম লাগে তেমনি সব কিছু একসাথে করতে পারায় খরচও কম লাগে। লাভ পাওয়া যায় দ্বিগুণ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন বলেন, মতলব উত্তরে জমিতে সাথী ফসল চাষ হচ্ছে। এর পরিমান বৃদ্ধির জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া সাথী ফসল চাষাবাদের প্রতি কৃষকদের আগ্রহও অনেক।’ কৃষক লাভবান হওয়া সাথী ফসলের চাষ কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category