• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

মতলবে কচি-কাঁচা দিবসে হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা

Lovelu / ২২৮ Time View
Update : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলবের ঐতিহ্যবাহী শিশু সংগঠন মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কচি-কাঁচা দিবসে সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ ৪ নভেম্বর কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চিত্রাংকন প্রতিযোগিতায় ক গ্রুপে ৪৭জন, খ গ্রুপে ৩৫ জন ও গ গ্রুপে ৭৫জন এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় ক গ্রপে ৪৬জন, খ গ্রপে ৪০জন ও গ গ্রুপে ৯৩জন প্রতিযোগি অংশ গ্রহণ করে।

এ সময় চিত্রাংক ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা পরিদর্শন করেন মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু, সাধারণ সম্পাদক আইনুন্নাহার কাদরী, মেলার প্রবীন সদস্য এস,এম সেলিম, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ও মেলার প্রবীন সদস্য ফারুক আহমেদ বাদল, রোটারী ক্লাব অব মতলবের প্রেসিডেন্ট রোটা. রেদওয়ান আহমেদ জাকির প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামীকাল ৫ নভেম্বর সকাল ৯টায় র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সাধারণ সম্পাদক আইনুন্নাহার কাদরী।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category