• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলবে আন্তর্জাতিক দুর্নীতি দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

Lovelu / ১৪০ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

মোঃ আতিকুর রহমান :

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানবন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন খানের সভাপতিত্বে ও সদস্য রোটারিয়ান রেদওয়ান আহমেদ জাকিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) জাবেদ হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গাউছুল আজম পাটওয়ারী। বক্তব্য রাখেন মতলব সরকারি কলেজের ভ‚গোল বিভাগের প্রদর্শক অশোক কুমার রায়, মতলব সরকারি কলেজের শিক্ষার্থী ক্যাডেট নিশরাত জাহান নিশি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মুক্তার আহম্মেদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেনে মতলব সরকারি কলেজের শিক্ষার্থী ক্যাডেট মারুফ হাসান, গীতা পাঠ করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রিনা রানী বনিক।

শুরুতে মতলব কলেজ রোডে মানববন্ধন করা হয়।
এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন খানসহ সামাজিক, রাজনৈতিক, সুধীজন, মতলব সরকারি কলেজের বিএনসিসি, স্কাউট, শিক্ষার্থী ও রয়মনেন নেছা মহিলা কলেজের স্কাউট, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category