• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Headline
সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ গড়ে তোলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি চাঁদপুর-২ আসন পূর্ণ গঠনে ১১ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন বিআরপি প্রার্থী ফয়জুন্নুর আখন বিভিন্ন দেশের ভাষা শিক্ষার প্রশিক্ষণ সেন্টার খোলা হবে : ইঞ্জি. শাহনাজ শারমিন  কলাকান্দা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল  মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে: ড.জালাল উদ্দিন  সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ

মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন

Lovelu / ১৩১ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্মৃতি আর বন্ধুত্বের টানে একত্রিত হয়ে এসএসসি ১৯৯৫ ব্যাচের বন্ধু-বান্ধুবীরা “ বন্ধুত্বের বন্ধনে আমরা করবো জয়” এই শ্লোগানে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে এসএসসি ব্যাচ ৯৫ ব্যাচ ৩০ বছর পূর্তি ও পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৯ জানুয়ারি-২০২৫) মোহনপুর পর্যটন লিঃ-এ ৬ শতাধিক এসএসসি ৯৫ বন্ধু মিলনমেলা অংশগ্রহণ করে। বৃহত্তর মতলব থেকে আগত বন্ধু বান্ধুবীদের অংশ গ্রহনে দিনব্যাপী এই মিলন মেলা পরিণত হয় স্মৃতি চারণা আনন্দ আর আবেগের মিলনস্থলে। সবাই মিলে গ্রুপ ছবি আর ফিরে যায় স্মৃতির পাতায়।

 

৩০ বছর পর বন্ধুদের কাছে পেয়ে আবেগঘন পরিবেশে সকলেই উৎফুল্ল হয়ে উঠে। সকলে নেঁচে গেয়ে এক প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানকে মুখরিত করে তুলে। এসময় বাল্য সময়ের স্মৃতিচারণসহ এ সংগঠনকে আগামী দিনে জনকল্যাণকর কাজে অগ্রসর করতে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। রঙ্গীন টি শার্ট পরিহিত এক ঝাক মাঝ বয়সী বন্ধুদের হাস্যোজ্জল উপস্থিতি যেন তারুণ্যকে ছুঁযে যায়।

 

অনুষ্ঠানে র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণহ নানা ইভেন্টের আয়োজন করা হয়। দুপুরে মধ্যাহ্নভোজ শেষে আলোচনার পর সঙ্গীতে মাতিয়ে তুলে অনুষ্ঠান। ৯৫ বন্ধুরা ছাড়াও দেশের খ্যাতিমান শিল্পগোষ্ঠিরা গান পরিবেশেন করে। যা উপস্থিত সকলকে আনন্দ আরও বহুগুন বাড়িয়ে তুলে। এসময় বয়সের ভার ভেঙে যেন সবাই কিশোর-তরুণ হয়ে ওঠেন। শৈশবের স্মৃতিতে কেউ চোখ ভেজান কেউবা নেচে ওঠেন আপন মনে। খেলাধুলা, নাচ, গান, আড্ডা আর শৈশবের স্মৃতিচারণে কেটে যায় সারাদিন। অনুষ্ঠানে ৯৫বন্ধুদের মধ্যে উপস্থিত থেকে মিলনমেলাকে বর্নিল করে তুলেছে যে সকল বন্ধুরা তাঁদের মেধা ও প্রতিভার জুরি নেই।

 

সকাল ১০টায় পবিত্র কোরআন তেলোয়াত এরপর জাতীয় সঙ্গিত মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় মিলনমেলার সমাপ্তি হয়। পুনর্মিলনী অনুষ্ঠঅনে এসএসসি ব্যাচ ৯৫ ব্যাচের প্রয়াত বন্ধুদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে প্রয়াত বন্ধুদের স্মৃতি চারণ করা হয়। ছিলো নানা রক্ষিন আয়োজন, ও পরিচয় পর্ব। মিলন মেলায় অংশ নেওয়া বন্ধুরা বলেন দীর্ঘদিন পর এক সঙ্গে মিলিত হয়ে এমন আনন্দ আয়োজন সত্যিই অনুভুতপূর্ন। পুরনো স্মৃতি আরা ন্ধুত্বের বন্ধন নতুন করে জেগে উঠেছে এই আয়োজনের মাধ্যমে। নাচ, আবৃত্তি, সংস্কৃতি অনুষ্ঠানের সমন্বয়ে এক ব্যতিক্রমী আলোড়নের সৃষ্টি করে।

 

এ দীর্ঘ ৩০ বছরে এসএসসি-৯৫ ব্যাচের শিক্ষার্থীরা নানান পেশায় চলে গেছেন। এদের মধ্যে কেউ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী, ঠিকাদার, কেউ প্রবাসী। কিন্তু বন্ধুত্বের বন্ধনে এক সাথে সবাই যেন এদিনকার একাকার হয়ে পড়েন। পরিচয় সবার যেন একটি আমরা সহপাঠী বন্ধু।

 

অনুষ্ঠানে সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, এসএসসি ব্যাচ ৯৫ ব্যাচ এর বন্ধু ুমোজাদেদ্দেয়া উচ্চ বিদ্যালয়ের লিও শফিকুল ইসলাম নবী। স্বাগত বক্তব্য রাখেন, এসএসসি ব্যাচ ৯৫ ব্যাচ এর বন্ধু এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের মোঃ কামাল হোসেন। র‌্যাফেল ড্র’ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, এসএসসি ব্যাচ ৯৫ ব্যাচ এর বন্ধু হারুন অর রশিদ।

 

এসএসসি ব্যাচ ৯৫ ব্যাচ এর বন্ধু মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মোঃ কামাল হোসেন খান  বলেন,আজকে আমাদের এসএসসি ১৯৯৫ ব্যাচের বৃহত্তর মতলবের ৩০ বছর পূর্তি ও পুনর্মিলনী। ব্যস্ত জীবনে সহপাঠী বন্ধুদের সঙ্গে দেখা হওয়াটা আজকাল কারো হয়ে ওঠে না। স্মৃতি আর বন্ধুত্বের টানে একত্রিত হয়ে এখানে বৃহত্তর মতলবের ১৯৯৫ ব্যাচ বন্ধুরা বন্ধুত্বের বন্ধনকে মজবুত করার জন্য বন্ধুত্বের বন্ধনে আমরা করবো জয় এই শ্লোগানে একত্রিত হয়েছি। আমাদের এই উদ্যোগ হচ্ছে এই ব্যাচের বন্ধুরা আমরা বাংলাদেশের যে যেখানে আছি ছড়িয়ে আছি একত্রিত হয়ে সবাই সবার সুখ,দুঃখ শেয়ার করতে পারি। আনন্দগুলো শেয়ার করতে, সহযোগিতা করতে পারি, পাশে দাড়াতে পারি এই লক্ষ্যেই আমাদের  ৯৫ ব্যাচের মিলন মেলা।

 

এসএসসি ব্যাচ ৯৫ ব্যাচ এর বন্ধু উপজেলার মোজাদেদ্দেয়া উচ্চ বিদ্যালয়ের লিও শফিকুল ইসলাম নবী বলেন, এসএসসি ব্যাচ ৯৫ ব্যাচ ৩০ বছর পূর্তি ও পুনর্মিলনী ২০২৬ এই অনুষ্ঠান সুন্দর মতো  সফল করতে এতগুলো বন্ধুকে একত্রে পেয়ে আমাদের এতো দিনের কষ্ট লাগব হয়েছে। সবার সহযোগিতার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের ছাত্রজীবনের ৯৫ ব্যাচের বন্ধুরা যাতে একে অপরের পাশে দাঁড়াতে পারি এটাই আমাদের প্রত্যাশা।

 

আয়োজকরা জানান, এই সংগঠনটি শুধু পুর্নমিলনী আয়োজনেই সিমাবদ্ধতা নয় বরং ব্যাচের সকল বন্ধুদের সুখ, দুঃখে ও সুবিধা অসুবিধায় সবসময় পাশে থাকার মানসিকতা থেকে কাজ করে যাচ্ছে। অক্লান্ত পরিশ্রম আর সকলের স্বতস্ফুত অংশ গ্রহনের মাধ্যমে এসএসসি ব্যাচ ৯৫ ব্যাচ ৩০ বছর পূর্তি ও পুনর্মিলনী ২০২৬ সফল করতে পেরে সকলেই আন্দিত ও আবেগ আপ্লুত। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এসএসসি-৯৫ ব্যাচের মিলন মেলা সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category