• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলবে অটোচালককে হত্যা করে ব্যাটারী ছিনতাই,লাশ উদ্ধার

Lovelu / ১৫৯ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

মতলব দক্ষিণ( চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়নের বেলতী এলাকায় এক অটো চালককে শ্বাসরোধে হত্যা করে তাঁর অটোরিকশার ব্যাটারী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩০ নভেম্বর শনিবার পুলিশ তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জানা যায়, নিহত অটোরিকশা চালকের নাম মঈন উদ্দিন (১৬)। তিনি উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের নাছির উদ্দীন মিয়াজির ছেলে।

প্রতক্ষদর্শীরা ও পুলিশ জানায় , শনিবার সকালে খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রামের খালেরপাড় ১৫/১৬ বছর বয়সী এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তার পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি পরা অবস্থায় ছিল।
নিহতের অটোরিকশাটি নওগাঁও গ্রামের পাঠান বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়েছে। তবে ব্যাটারী পাওয়া যায়নি।

নিহতের পিতা নাছির উদ্দীন মিয়াজি বলেন, গতকাল (শুক্রবার) বিকেল তিনটার দিকে একটা ফোন পেয়ে আমার ছেলে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় আশপাশে খোঁজাখুজি শুরু করেন। রাতে মোবাইলে কল দিয়ে তাকে না পাওয়া গেলে আমি উপজেলার বিভিন্ন জায়গায় সন্ধান করি। পরে সকালে ধনারপাড় এলাকায় এলে লোকজনের মুখে শুনতে পাই বেলতী গ্রামে একটি লাশ পাওয়া গেছে। পুলিশের গাড়ি করে সেখানে যাই। গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহটা পরে আছে।আমার ছেলেকে পরিকল্পিতভাবেই হত্যা করেছে।আমি এর বিচার চাই।

এলাকাবাসী জানান, দুই ভাই এক বোনের মধ্যে নিহত মাইনউদ্দিনই বড়। সে অটোরিকশা চালিয়ে সংসার ও ভাই বোনের লেখাপড়ার খরচ কোনমতে চালাতেন।

ঘটনাস্থল চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত কুমার রায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার খায়রুল কবির পরিদর্শন করেছেন।

এ বিষয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, এ বিষয়ে নিহতের স্বজনরা লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category