• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবের হাশিমপুর দরবার শরীফের ৪৮তম ইছালে সাওয়াব মাহফিল সম্পন্ন 

Lovelu / ১২৫ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী হাশিমপুর দরবার শরীফের ৪৮তম বার্ষিক ইসালে সাওয়াব মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১০ জানুয়ারি-২০২৫) সারারাত ব্যাপী উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে হাশিমপুর দরবার শরীফে পীর সাহেব ক্বিবলা আলহাজ্ব আল্লামা শায়খ একিউএম আব্দুল মাজীদ (রাঃ) এর বার্ষিক ইসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন ফরাজীকান্দি নেদায়ে ইসলাম উয়েসীয়া দরবার শরীফের চেয়ারম্যান সাজ্জাদানশীল পীর ক্বেবলা আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহামাদী উয়েসী রিফা’য়ী।

 

মাহফিলে সভাপতিত্ব করেন হাশিমপুর দরবার শরীফ সাজ্জাদানশীল পীর সাহেব আলহাজ্ব আল্লামা শায়খ আশফাক আহমেদ আল আহমাদী উয়েসী রিফায়ী। আরও ওয়াজ করেন, ড. মুফতী মাওলানা মোঃ কাফীলুদ্দিন সালেহী, শায়খ ড. সৈয়দ হাছান আল আজহারী চট্টগ্রাম, মুফতী মোঃ এহসানুল হক জিহাদী, মুফতী মাওলানা মোঃ ফখরুদ্দিন চাঁদপুরী সহ দেশবরেণ্য উলামায়ে কেরামগণ মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বয়ান করেন।

শেষ রাতে আখেরি মুনাজাত পরিচালনা করেন আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহামাদী উয়েসী রিফা’য়ী।

মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category