• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবের মেঘনা নদীতে অভিযানে ২শত কেজি জাটকা ইলিশ জব্দ

Lovelu / ১৭৯ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযানে ২শত কেজি জাটকা ইলিশ  আটক  করা হয়েছে। 

 শনিবার  (২২ মার্চ-২০২৫)বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত মেঘনা নদীর চর উমেদ কাছিকাটা অংশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২শত কেজি জাটকা ইলিশ জব্দ  করা হয়।

 

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মেঘনা নদীর চর উমেদ কাছিকাটা অংশে বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট এর সহায়তায় অভিযান পরিচালনা করার সময়ে  ট্রলারকে ধাওয়া করে  ২শত কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস মোহাম্মদ কবীর, সিসি, কোস্টগার্ড।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, পদ্মা-মেঘনায়  ১ মার্চ-৩০এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ।অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান  পরিচালনা ২শত কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে । জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category