• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলবের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে  ড্রেজার বাল্কহেড স্প্রিড বোটসহ ২৮ জন আটক

Lovelu / ১২৬ Time View
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ব্যবহৃত ০২ টি ড্রেজার ০২ টি বাল্কহেড এবং ০৩টি স্প্রিডবোটসহ ২৮ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

 

শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখ রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও গজারিয়া কর্তৃক চাঁদপুরের মেঘনা নদীতে কালিরচর সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ০২ টি ড্রেজার, ০২ টি বাল্কহেড, ০২ টি স্প্রিডবোট ও ০১ টি দেশীয় নৌকাসহ ২৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

 

তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নির্দেশে জব্দকৃত সকল ড্রেজার, বাল্কহেড, বোট এবং আটককৃত ২৮ জন আসামিকে বেলতলি নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category