• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলবের ধনাগোদা নদী থেকে অজ্ঞাত  ব্যক্তির লাশ উদ্ধার

Lovelu / ১৩৫ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার  ধনাগোদা নদী থেকে অজ্ঞাত  ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। রোববার (৫ জানুয়ারি) উপজেলার কালীর বাজার সংলগ্ন ধনাগোদা নদী থেকে  অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে বেলতলী নৌ-পুলিশ।বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

   জানা যায়, ৫ জানুয়ারি দুপুরে  দাউদকান্দি উপজেলার বাজার খোলার এক পথচারী শ্রীরায়েরচর ব্রীজ থেকে দেখেন নদীতে এক লাশ ভাসছে। সে বিষয় টি  পুলিশ কে অবহিত করেন। খবর পেয়ে  মতলব উত্তর উপজেলার বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মিঠুন বালা, এএসআই মানিক সহ সঙ্গীয় ফোর্স  টলার যোগে শ্রী রায়েরচর ব্রীজ সংলগ্ন নদীতে খুজতে থাকে। কালির বাজার লঞ্চঘাটের  দক্ষিণ দিকে ধনাগোদা নদীর মাঝখানে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। পুলিশ ধারনা যুবকের বয়স আনুমানিক ২৪/২৫ হবে।  লাশে শরীরে পচন ধরেছে । এখনও যুবকের পরিচয় পাওয়া যায়নি।

 

 মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক জানান এ বিষয় টির ব্যাপারে অবগত আছেন, বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category