• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলবের ছেংগারচর পৌরসভার নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহন

Lovelu / ৩৯৮ Time View
Update : বুধবার, ১১ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

নতুন প্রজ্ঞাপনের আলোকে ছেংগারচর পৌরসভার নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহন করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মোঃ হেদায়েত উল্যাহ।

১১ মে বুধবার দুপুরে ছেংগারচর পৌর মেয়রের কার্যালয়ে পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারীর সভাপতিত্বে এবং পৌর নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ আবু সুফিয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নবনিযুক্ত পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি)মোঃ হেদায়েত উল্যাহ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ূম চৌধুরী, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, ছেংগারচর পৌরসভার নির্বাহী প্রকৌশলী তাোফাজ্জল হোসেন, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী প্রমূখ।

উল্লেখ্য, ২৪ জানুয়ারী’২১ এ ছেংগারচর পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের মেয়াদকাল শেষ হয়। ২৭ এপ্রিল সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহকে পৌর প্রশাসক হিসাবে দায়িত্ব দেন।

এ সময় বক্তারা বলেন, ছেংগারচর পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসককে আমরা আন্তরিকভাবে সহযোগীতা করতে চাই। এই পৌরসভাটি একটি এ গ্রেডের পৌরসভা, এখনো এই পৌরসভার অনেক উন্নয়ন কাজই বাকী। আমরা নবনিযুক্ত পৌর প্রশাসককে আন্তরিকভাবে সহযোগীতার মাধ্যমে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য পৌর মেয়র নির্বাচন করতে চাই। তাই পৌর সভার সকল শ্রেনী-পেশার মানুষরা একটি সুষ্ট নির্বাচন ও যোগ্য মেয়র নির্বাচনে সকরে আন্তরিকবাবে সহযোগীতা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category