• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা টি টেন ক্রিকেট টুর্নামেন্ট প্রথম পর্বের  ড্র অনুষ্ঠিত

Lovelu / ১৭৮ Time View
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

সোমবার (২৩ ডিসেম্বর ) বিকেলে মতলব উত্তরের নিশ্চন্তপুর স্কুল এন্ড কলেজের হলরুমে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা টি টেন ক্রিকেট টুর্নামেন্ট প্রথম পর্ব  ড্র অনুষ্ঠিত হয়েছে।  

অংশগ্রহণকারী ষোলটি দলের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নক আউট ভিত্তিতে খেলা অনুষ্ঠিত হবে। ২৯ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হয়ে ১১ জানুয়ারি ২০২৫ প্রথম পর্বের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে ।প্রথম পর্বের পরে  সেমিফাইনাল ও ফাইনালের তারিখ জানানো হবে।

খেলায় অংশগ্রহণ কারী দলের মধ্যে ড্র এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী দলের নাম নির্ধারিত হয়। প্রতিদ্বন্দ্বী দলের নাম বালুচর মাথাভাঙা যুব কল্যাণ ফাউন্ডেশন বনাম বাইশপুর ফাইটার স্পোটিং ক্লাব, উত্তর নিশ্চিন্তপুর কল্যাণ মূলক সংগঠন বনাম দুর্গাপুর ফ্রেন্ডস ক্লাব, ব্লাক সার্ক বাড্ডা ঢাকা বনাম মুন্সিরকান্দি ক্রিকেট একাদশ, বি আর ইসলামিক ক্রিকেট টিম বনাম সামাজিক প্রগতি ও ক্রীড়া সংগঠন, মামুন একতা বন্ধু মহল সংগঠন বনাম আদুরভিটি আদর্শ ক্লাব, নাওদোনা ওয়ান্ডার্স ক্রিকেট একাদশ বনাম পূর্ব লালপুর ক্রীড়া সংঘ, গন অধিকার পরিষদ মতলব উত্তর বনাম একতা প্রবাসী কল্যাণ সংগঠন নারায়ণগঞ্জ, বন্ধু মহল একাদশ ইসলামাবাদ বনাম সি পি বয়েজ‌ চাঁদপুর সদর।

ড্র অনুষ্ঠানের পূর্বে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্করের সভাপতিত্বে ও নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মোঃ আল আমিন পারভেজের সঞ্চালনায় বক্তব্য সভায় রাখেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সামসুদ্দীন সরকার, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মানিক ফরাজী, মতলব উত্তর প্রেসক্লাব ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক কবি নুর মোহাম্মদ খান, মতলব উত্তর উপজেলা তাঁতীদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মুন্সী, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ মহসিন অজি প্রমূখ।

টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতায় আছেন বিশিষ্ট সমাজ সেবক দুবাই প্রবাসী বিএনপি নেতা মোঃ আহসান উল্লাহ প্রধান।

এ টুর্নামেন্ট নিয়ে টুর্নামেন্ট কমিটির পরিচালক মুন্সী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মতলবের মাটি মানুষের নেতা সাবেক ৪ বারের এমপি ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা সাহেব এর স্মরণে ও স্মৃতিচারণে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম মৌসুম চলছে। অনেক চ্যালেঞ্জ পার করতে হচ্ছে। মাঠের একটা চ্যালেঞ্জ থাকে, দলগুলোরও থাকে। এসব চ্যালেঞ্জ পার করে টুর্নামেন্টগুলোর আয়োজন করছি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category