• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

বিরামপুরে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত

Lovelu / ২৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার(১৮ অক্টোবর) সকাল ১১টায় বিরামপুর উপজেলা চত্বরে বঙ্গবন্ধু স্কয়ারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বিশেষ মোনাজাত ও র‌্যালি করা হয়েছে। পরে উপজেলা অডিটরিয়ামে শেখ রাসেলের জন্মদিবস উপলক্ষ্যে শিশুদের নিয়ে কেক কাটেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক।

উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার ওহিদুন্নবী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার ।

এছাড়াও এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কলছুম বানু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শ্যামল কুমার রায়, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেলা মোস্তফা কামাল ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার,দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারন সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান, উপজেলার ৭ ইউপি চেয়ারম্যান, স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন ।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category