• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Lovelu / ১৬১ Time View
Update : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

মোঃ আবু সাঈদ,বিরামপুর (দিনাজপুর)

এ বছর অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা,র‌্যালী ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে চত্বরে র‌্যালী শেষে আলোচনা সভার আয়োজন করা হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমানের, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর বাদশা, উপজেলা নির্বাচন কর্মকর্তা জোবায়ের রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুদুর রহমান, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল আজিজ, বিরামপুর থানার উপ-পরিদর্শক শাহীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এ সময় বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে প্রতিবছর বাংলাদেশ সৃষ্ট বন্যা, ঘূর্ণিঝড়, জলাবদ্ধতা, ভারী বর্ষণ,বজ্রপাত ইত্যাদি দুর্যোগ ঝুঁকি প্রশমনের সঙ্গে খাপ খাওয়ানো ও প্রস্তুতির কৌশল অবলম্বন বিষয়ে আলোচনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category