• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

বিদেশে যেতে শ্রমিকদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

Lovelu / ৩০৭ Time View
Update : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

অনলাইন ডেস্কঃ

শ্রমিক হিসেবে বিদেশে যেতে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সংশ্লিষ্টদের ব্যাপক প্রচার-প্রচারণা চালানো নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এর আগে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার মন্ত্রীদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তার বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেসব শ্রমিকরা বিদেশে যাবেন, তারা যেন অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট অধিদফতর থেকে জেনে-শুনে বিদেশে যান। কোনোভাবেই তারা যেন দালালে খপ্পরে না পড়েন।

খন্দকার আনোয়ারুল ইসলাম আরও জানান, এসময় তিনি শ্রমিকদের বিদেশে যেতে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার তাগিদ দেন। তিনি বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে গেলে ঝুঁকি থাকে না। কারণ ব্যাংক থেকে ঋণ নিলে বিদেশে যাওয়ার বিষয়ে সবকিছু যাচাই-বাছাই করেই তারা ঋণ দেন।

এ বিষয়ে সংশ্লিষ্টদের ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের টেলিভিশন, রেডিও ও পত্রপত্রিকার মাধ্যমে দেশের মানুষকে এ বিষয়েগুলো জানানো নির্দেশ দিয়ে তিনি বলেন, এ বিষয়ে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশে যাওয়ার আগে শ্রমিকরা যেন অবশ্যই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইংকে অবগত করে যায় এবং বিদেশে যাওয়ার জন্য যেন কেউ অতিরিক্ত টাকা না দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category