• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

বাবা জিরার নকল প্যাকেটে মোড়কীকরণ করে বিক্রি, দুই দোকানী ২১ হাজার টাকা জরিমানা

Lovelu / ২৬৭ Time View
Update : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

বাজার থেকে খোলা জিরা সংগ্রহ করে বাবা জিরার নকল প্যাকেটে মোড়কীকরণ করে বিক্রয় ও চিনির মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বাজার তদারকি অভিযানে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুই দোকানীকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলারভুরুঙ্গামারী বাজারে বাজার তদারকি অভিযানে দুই দোকানীকে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার দুপুরে উপজেলার ভুরুঙ্গামারী বাজারে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এসময় বাজার থেকে খোলা জিরা সংগ্রহ করে বাবা জিরার নকল প্যাকেটে মোড়কীকরণ করে বিক্রয়ের অপরাধে মোল্লা স্টোরের মালিক মোঃ আমান উল্লাহকে ২০ হাজার টাকা ও চিনির মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে একই বাজারের গোপাল স্টোরের মালিক শ্রী কৃষ্ণ চন্দ্র পালকে ১ হাজার টাকাসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ২১ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় দুই বস্তা বাবা জিরার নকল প্যাকেট আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আবু বকর সিদ্দিক এবং ভুরুঙ্গামারী থানা পুলিশ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ‘ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category