• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

বন্যায় লাখো লাখো মানুষ মানবেতর জীবন যাপন করছে– ড.সৈয়দ সাইফুদ্দীন আহমদ

Lovelu / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)এবং আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারিয়ার নিজস্ব উদ্যোগে ২১ আগষ্ট থেকে চট্টগ্রামের ফটিকছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার, আশ্রয় কেন্দ্র খোলা ও খাবার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২৭ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী বিএসপি চেয়ারম্যানের নেতৃত্বে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় বানভাসীদের সহযোগিতায় চাল, ডাল, লবণ, সয়াবিন তৈল পেঁয়াজ, আটা,খিচুড়ি, শুকনো খাবার চিড়া, মুড়ি , বিস্কুট, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইনসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করা হয়। বাংলাদেশ সুপ্রিম পার্টি ও মইনীয়া যুব ফোরামের ৩০টি টিম এসব কার্যক্রমে অংশগ্রহণ করে।

বিএসপি চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, চট্টগ্রাম ফেনী,নোয়াখালী ও কুমিল্লার লক্ষ লক্ষ মানুষ বন্যার কারণে মানবেতর জীবন যাপন করছে। এই মুহূর্তে তাদের সহযোগিতার বিকল্প নেই। বন্যা দুর্গত এলাকায় সকলেই অসহায় ও কষ্টে রয়েছে।

তিনি বলেন,অন্তর্বর্তীকালীন সরকার, দেশবাসীসহ বিএসপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দকে বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর ও বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসনে আহ্বান জানান।

তিনি আরো বলেন, কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়া ভারত ডম্বুর বাঁধ ও ফারাক্কার বাঁধ খুলে দিয়েছে। যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই বিষয়ে ভারতকে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার মহাসচিব আলহাজ্ব আলমগীর খান , খলিফা মোরশেদ আলম খান পবন, খলিফা বিল্লাল হোসেন, খলিফা আনোয়ার শাহাদাত জিয়াদ, বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব আসলাম হোসাইন, অতিরিক্ত মহাসচিব আবুল কালাম, যুব বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান পায়েল প্রমুখ।

এছাড়া ২৬ আগষ্ট বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র জাতীয় স্থায়ী পরিষদের এক জরুরী সভা চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকারকে প্রধান করে একটি ত্রাণ পরিচালনা কমিটি গঠন করা হয়।

উপস্থিত ছিলেন স্থায়ী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকার, মাওলানা রুহুল আমিন ভূইয়া, মোহাম্মদ মনির হোসেন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আসলাম হোসাইন, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, অ্যাডভোকেট শাহ আলম অভি, মিরানা জাফরিন চৌধুরী, সিমা আক্তার, পার্টির ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মোহাম্মদ মোশারফ মিয়া প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন দেশের মানুষ আতঙ্কে রয়েছে। সামাজিক বিশৃঙ্খলাসহ দেশ এক ক্রন্তিকাল অতিক্রম করছে। এই মুহূর্তে পুলিশ বাহিনীসহ সকল বাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে এনে কাজের পরিবেশ সৃষ্টি করে মানুষের আতঙ্ক দূর করার দাবি করেন বিএসপি নেতৃবৃন্দ।

সভায় বন্যাকবলিত এলাকার মানুষ ও বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহিতদের আত্মার মাগফিরাত এবং আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category