• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা ত্রিশালে নজরুল সিটি শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা

বঙ্গভবন প্রস্তুত শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য

Lovelu / ১৮১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

ডেস্ক নিউজ:

অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে বঙ্গভবনের দরবার হল। নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন।

 

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘রাত সাড়ে ৮টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথবাক্য পাঠ করাবেন।’

এর আগে, ড. মুহাম্মদ ইউনূস দুপুর ২টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য গতকাল বুধবার (৭ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন ড. ইউনূস।

অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা কত হবে তা এখনো জানা যায়নি। তবে ১১ থেকে ১৫ সদস্যের এই সরকার হতে পারে বলে আলোচনা রয়েছে, যারা একই অনুষ্ঠানে শপথগ্রহণ করবেন।

প্রায় ৪০০ অতিথির জন্য দরবার হলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজনীতিক, শিক্ষাবিদ, কূটনীতিকসহ সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category